প্রথম প্রান্তিকে ইউসিবির মুনাফা বেড়েছে ৭৫ শতাংশ

চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির মুনাফা বেড়েছে বেড়েছে ৭৩ শতাংশ।

বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ওই প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

সারসংক্ষেপ অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিলো ৪ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফায় ৭৫ শতাংশ প্রবৃদ্ধি এসেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠানগুলোর উন্নত পারফরম্যান্সের কারণে সমন্বিতভাবে তাদের মুনাফা বেড়েছে।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ পরিচলন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৪ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৬ টাকা ৯৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৭ পয়সা।

পাঠকের মন্তব্য