প্রোটেন গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৯ মে, ২০২৬
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি র্যানকন কারস লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহকরা প্রোটেন গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে র্যানকন কারস লিমিটেড-এর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।
এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের সম্মানিত গ্রাহকরা প্রোটেন গাড়ি ক্রয়ে র্যানকন কারস লিমিটেড-এর কাছ থেকে বিশেষ ছাড় পাবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং র্যানকন কারস লিমিটেড-এর ডিরেক্টর মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র্যানকন কারস লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হোসেন মাশনুর চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।