এনআরবি ব্যাংক পিএলসি’র সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার চুক্তি

এনআরবি ব্যাংক পিএলসি, কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ব্যাংকের কর্মকর্তা, কার্ড ব্যবহারকারী গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যরা উন্নত মানের ডায়াগনস্টিক, মলিকুলার টেস্টসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা বিশেষ মূল্যছাড়ে গ্রহণ করতে পারবেন।

১১ মে ২০২৬ তারিখে এনআরবি ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান মো. ফয়জুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংক ও দুই অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা ও কার্ডধারী গ্রাহক এবং তাদের নির্ভরশীলরা ল্যাবরেটরি পরীক্ষা, রেডিওলজি, কার্ডিয়াক ইমেজিং, ওয়েলনেস, নান্দনিক চিকিৎসা এবং চর্মরোগ সংক্রান্ত সেবা ছাড়কৃত মূল্যে গ্রহণের সুযোগ পাবেন।

চুক্তির মাধ্যমে আধুনিক রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবার সুযোগ আরও সহজলভ্য করার পাশাপাশি কর্মী ও গ্রাহকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এনআরবি ব্যাংক পিএলসি।

পাঠকের মন্তব্য