শাহজালাল ইসলামী ব্যাংকে ক্যাশলেস লেনদেন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২২ জুন, ২০২৬
শাহজালাল ইসলামী ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ এবং উত্তরা শাখার যৌথ উদ্যোগে উত্তরা শাখায় “আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” বিষয়ে অর্ধদিনব্যাপী এক আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের ছয়টি শাখা এবং সংশ্লিষ্ট শাখার গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করেন। ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিট এর প্রধান মোহাম্মদ আবু ছায়েম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ক্যাশলেস লেনদেনের ব্যবহার বিষয়ে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব ও ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন বিস্তারিত আলোচনা করেন।
তাছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক আবু হানিফ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, সাভার শাখার ব্যবস্থাপক আবু নাছের আহমেদ, জয়দেবপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাহাবুদ্দিন মজুমদার, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ডিএসই এনেক্স বিল্ডিং উপশাখার ইনচার্জ মোছাম্মত লায়লা নুর স্মৃতি উপস্থিত ছিলেন।
অর্ধদিনব্যাপী আয়োজিত উক্ত কর্মশালায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার ও উপকারিতা বিষয়ে আলোচকবৃন্দ বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। ক্যাশলেস লেনদেন গ্রাহকদের সময়কে সাশ্রয় এবং তাদের লেনদেনকে অধিকতর ঝুঁকিমুক্ত করবে বলে আলোচকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।