ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৬ জুলাই, ২০২৬
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক স্বীকৃতি Infosys Finacle Innovation Awards 2026- এ ‘Maximizing Customer Engagement’ ক্যাটাগরিতে Gold Winner হিসেবে স্বীকৃতি অর্জন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি তাদের উদ্ভাবনী উদ্যোগ ‘Community Access’ -এর জন্য এ আন্তর্জাতিক সম্মাননা লাভ করে।
এ বছর ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসের ১১তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৯টি ক্যাটাগরিতে ৫০০টিরও বেশি মনোনয়ন জমা পড়ে। কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকিং ও প্রযুক্তি খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে।
‘Community Access’ -এর মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্ভাবনী প্রয়াসের স্বীকৃতিস্বরূপ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এ সম্মাননা অর্জন করেছে।
এই আন্তর্জাতিক স্বীকৃতি কমিউনিটি ব্যাংকের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সেবাদান এবং ভবিষ্যতমুখী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এ অর্জনকে ব্যাংকের সকল গ্রাহক, অংশীজন ও সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেছে এবং আগামী দিনগুলোতেও উদ্ভাবনী ও বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।