স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

বেসরকারি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের সভা ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩০তম সভার সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।

সভায় ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস এ এমডি হোসেন, মোহাম্মদ শামসুল আলম, জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম অংশ নেন।

এছাড়াও স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ, খন্দকার রুমী এহসানুল হক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ করা বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।

আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান, কোম্পানি সচিব মিজানুর রহমান ও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন।

পাঠকের মন্তব্য