প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ ছাড় দিতে পেন্টহাউস লিভিংসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি পেন্টহাউস লিভিংস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা পেন্টহাউস লিভিংস লিমিটেডের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং পেন্টহাউস লিভিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অপারেশনস) আশিক উন নবী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং পেন্টহাউস লিভিংস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড অপারেশনস) আনিসুর রহমান ও হেড অব মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

পাঠকের মন্তব্য