শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্যুবার্ষিকী
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৪ সেপ্টেম্বর, ২০২৬
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী শনিবার (৫ সেপ্টেম্বর)।
এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে এবং এআইইউবি পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফিরাতের জন্য সব শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়া কামনা করেছে এআইইউবি পরিবার।
ডা. আনোয়ারুল আবেদীন ছিলেন একজন শিক্ষাবিদ ও স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশের উচ্চশিক্ষার পরিসরে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। দেশে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি এআইইউবি প্রতিষ্ঠা করেন। মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাবে এআইইউবি পরিবার। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষার বিকাশে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।