জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহসভাপতি হলেন নোয়াখালীর সাজ্জাদ সাব্বির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহসভাপতি হয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য নোয়াখালীর জেলার সাজ্জাদ সাব্বির।

গতকাল ৭ অক্টোবর সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্বে সাংগঠনিক ও কৌশলগত যোগাযোগ, জনসংযোগ, ডিজিটাল কমিউনিকেশন এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে কাজ করবেন তিনি।

জুলাই বিপ্লবভিত্তিক বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে প্রচার ও জনসংযোগের দায়িত্ব পালনের পর ২০২৬ সালের এপ্রিলে এনসিপিতে যোগ দেন সাজ্জাদ সাব্বির। পেশাগত জীবনে তিনি ব্র্যান্ডিং, ক্যাম্পেইন ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন, ডিজিটাল কনটেন্ট ও জনসংযোগ নিয়ে কাজ করছেন। 

পাশাপাশি বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমে তিনি নিয়মিত রাজনৈতিক কলাম ও মতামত লিখছেন।

পাঠকের মন্তব্য