শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং বিওয়াইডি এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বিওয়াইডি এর মধ্যে ১৮ অক্টোবর ২০২৬ইং তারিখে বিওয়াইডি এর পণ্য আমদানীকারী প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেড এর প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ এবং সিজি রানার বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তির আওতায় ক্রেতাগণ বিওয়াইডি  থেকে গাড়ী ক্রয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিশেষ সুবিধায় বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিজি রানার বিডি লিমিটেড এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো: খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান জনাব এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মো: রাজিউর রহমান, সিজি রানার বিডি লিমিটেড এর সিএফও ফেরদৌস উর রহমান, এফসিএ এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো: ইব্রাহিম হোসেন-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

পাঠকের মন্তব্য