তথ্য প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারিতে বাজারে আসছে রেডমি ১৭

 স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড় চমক নিয়ে আসছে শাওমি বাংলাদেশ। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭, যা বদলে দিতে পারে মিড-রেঞ্জ সেগমেন্টের চেনা সমীকরণ। ব্যাটারি পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় নতুন মাত্রা যোগ করতেই Read more...

ইউআইইউ’তে পোস্ট বাজেট ২০২৬-২০২৭ আলোচনা অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র (এসওবিই) উদ্যোগে “পোস্ট বাজেট ২০২৬-২৭” শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠিত হয়। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর Read more...

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

 দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন রাজধানীর মিরপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে। উদ্ভাবন ও ডিজিটাল-ফার্স্ট সেবার মাধ্যমে আরো মানসম্মত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ কোম্পানিটি; এই উদ্যোগ তারই প্রতিফলন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড Read more...

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

 সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে। ফুটবল উন্মাদনায় যখন পুরো দেশ উচ্ছ্বসিত, তখন অসংখ্য পরিবার তাদের বসার ঘরকে যেন ছোট্ট এক স্টেডিয়ামে পরিণত করেছে। প্রাণবন্ত লাইভ সম্প্রচারিত ম্যাচ Read more...

মাল্টিটাস্কিংকে আরও মসৃণ করছে ভিভো ওয়াই৫০০

একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়। প্রতিদিনের ব্যবহারে সবকিছু কতটা মসৃণভাবে কাজ করে, সেটিই আসল বিষয়। অ্যাপ বদলানো, স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং বা দৈনন্দিন কাজে স্মুথ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেয় ভিভো ওয়াই৫০০। এই স্মুথ অভিজ্ঞতার মূল শক্তি ভিভোর সর্বশেষ অপারেটিং সিস্টেম অরিজিনওএস ৬। এটি অ্যাপ পরিবর্তন, স্ক্রলিং ও মাল্টিটাস্কিংকে Read more...

গুগল ভিডস দিয়ে নিজের মতো এআই ভিডিও তৈরির সুবিধা

গুগল এআই ভিডিও তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল ভিডসে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করেছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজের মতো দেখতে এবং নিজের কণ্ঠে কথা বলা ডিজিটাল এভাটার তৈরি করতে পারবেন। এর জন্য একটি সেলফি ও স্বল্প সময়ের একটি ভয়েস রেকর্ডিং আপলোড করলেই হবে। সর্বশেষ আপডেটে যুক্ত হয়েছে গুগলের জেমিনি ওমনি মডেল। এটি লিখিত Read more...

রাজধানীতে অনার মোবাইল বিস্ফোরণ

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী। তবে সামান্য অসাবধানতা কিংবা প্রযুক্তিগত ত্রুটিতে এই প্রয়োজনীয় ডিভাইসই মুহূর্তে ভয়ংকর বিপদের কারণ হয়ে উঠতে পারে। গত দুই মাসে দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন ব্র‍্যান্ডের অন্তত চারটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় কেউ হারিয়েছে প্রিয় ফোন, কেউ হয়েছে আর্থিক ক্ষতির শিকার, Read more...

লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।    ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ মডেলের প্রসেসর, যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ থেকে টার্বো বুস্টে সর্বোচ্চ ৪.১ গিগাহার্টজ পর্যন্ত। দৈনন্দিন কাজ, অনলাইন ক্লাস, অফিস অ্যাপ্লিকেশন Read more...

বাংলাদেশে এলো লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ

স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো-এর ৮টি নতুন মডেলের মনিটর। গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান 'সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬'-এ এই মনিটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে Read more...

ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশনসহ তিনটি নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা আনলো শাওমি

গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের এআইওটি (AIoT) পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা বাজারে এনেছে। নতুন লাইনআপে রয়েছে শাওমি স্মার্ট ক্যামেরা C201, শাওমি স্মার্ট ক্যামেরা C301 এবং শাওমি আউটডোর ক্যামেরা CW100 Dual। উন্নত ইমেজিং প্রযুক্তি, এআই-ভিত্তিক শনাক্তকরণ, ফিজিক্যাল প্রাইভেসি ফিচার Read more...

অ্যামোলেড ডিসপ্লেতে বাজারে এলো ভিভো ওয়াই৫০০

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। ফোনটিতে রয়েছে এই সেগমেন্টের সবচেয়ে বড় ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। তবে শুধু বড় ব্যাটারিই নয়, ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আর বিনোদনে দারুণ ও মসৃণ এক অভিজ্ঞতা দিতেও সমান খেয়াল রেখেছে ভিভো। একটা ভালো মুভির মজাও খারাপ ডিসপ্লেতে নষ্ট হয়ে যায়। গেমিংয়ে ল্যাগ বা স্ক্রলিংয়ে Read more...

২ কোটি টাকা চাঁদা দাবি, ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

‘আমি সাজ্জাদ গ্রুপের ডেবিট ইমন। এককালীন ২ কোটি টাকা দেবেন। আর প্রতি মাসে ১০ লাখ টাকা। না হলে এখন থেকে আপনি আর ব্যবসা করতে পারবেন না। আমার ছেলেরা ব্যবসা করবে। বেশি দূর যেতে হবে না- পুলিশ কমিশনারের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন আমি কে। আপনি স্মার্ট গ্রুপের মুজিবের চেয়ে বড় হননি। দুই দিন টাইম দিচ্ছি। না হলে দুই দিন পর ব্যবসা করছেন দেখি, তাহলে দেখবেন Read more...