কৃষক মরছে কীটনাশকে

মোঃ মনোয়ারুল ইসলাম এনাম
 
বাংলাদেশের আবাদি জমির প্রায় ৯০% জমিতে বিভিন্ন প্রকারের কীটনাশক সারা বছরই স্প্রে করতে হয়। অথচ ৭০% কৃষক মাস্ক-গ্লাভস ছাড়াই কাজ করেন। লেবেল পড়ে না মাত্রা মানে না। নিষিদ্ধ প্যারাকোয়াট, ল্যামডা-সাইহ্যালোথ্রিন এখনও ভিন্ন নামে বাজারে। ফসল বাঁচাতে গিয়ে আজ কৃষকই মরছে। কীটনাশক এখন অন্নদাতার জন্য মৃত্যুফাঁদ। প্রথমে মাথা ব্যাথা, বমি শ্বাসকষ্ট। ধীরে ধীরে (রক্তে, খাদ্যনালীতে, ফুসফুসে, মুত্রথলীতে,) ক্যান্সার রোগে আক্রান্ত হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২৫সালের গবেষণায় বলেছে বাংলাদেশের মোট ক্যান্সার রোগীর এক-তৃতীয়াংশ কৃষক ও কৃষি শ্রমিক।

WHO এর তথ্যানুযায়ী প্রতি বছর ১.৫ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এর মধ্যে ৪৫০০০-৫০০০০ হাজার মানুষ কৃষক ও কৃষি শ্রমিক। CABI এর ওয়াকশপে বলা হয়েছে বাংলাদেশে কীটনাশক জনিত ক্যান্সার রোগীর সংখ্যা ৬০% ই কৃষক ও কৃষি শ্রমিক। নেত্রকোনায় ৩০জন কৃষকের উপর জরিপে ২৩জনই কীটনাশক জনিত ক্যান্সার রোগে ভুগছেন। এভাবে কৃষক ও কৃষি শ্রমিক কীটনাশক স্প্রে করার কারনে ক্যান্সার রোগে আক্রান্ত হলে আগামী দিন গুলোতে কৃষি কাজ ও খাদ্য উৎপাদন হুমকিতে পড়বে। ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন আমরা সবাই কৃষক হবো আর ২০২৬সালে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আমরা সবাই স্মার্ট কৃষক হবো ।স্মার্ট কৃষক বানানোর জন্য এখনই প্রতিটি উপজেলার কৃষি অফিস গুলোতে কৃষি টেক হাব সেন্টার চালু করা অতীব জরুরী। কৃষি টেক হাব সেন্টার হলো কৃষকের ডিজিটাল সেবা কেন্দ্র যেখানে বিজ্ঞান+প্রযুক্তি+বাজার, এক ছাতার নিচে সব।

বাংলাদেশের প্রতিটি উপজেলায় কৃষি টেক হাব সেন্টার চালু করে, কৃষি টেক হাব সেন্টার থেকে অ্যাপ এর মাধ্যমে ড্রোন ভাড়া করে কীটনাশক স্প্রে করলে কৃষক ও কৃষি শ্রমিক প্রানঘাতী রোগ ক্যান্সার থেকে রক্ষা পাবে। কৃষকের ফসল উৎপাদন খরচ কম হবে, সময় কম লাগবে, ফলন বেশি হবে ফলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের কৃষক ও কৃষি কাজ বাঁচবে। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আমরা সবাই "স্মার্ট কৃষক হবো" এবং দেশের জন্য সবাই মিলে করবো কাজ গড়বো দেশ।

২০২৬ সালে এসে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বলবো,

"কৃষক বাঁচলে বাঁচবে দেশ
সবার আগে বাংলাদেশ"।

লেখকঃ 

কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম
উপ-রেজিস্ট্রার, প্রশাসন ও সংস্থাপন-২ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 
যুগ্ম মহাসচিব ও স্হায়ী কমিটির সদস্য জিয়া পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

পাঠকের মন্তব্য