সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকসের নির্বাহী কমিটির ৭৭তম সভা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৯ জুলাই, ২০২৬
সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের (CSBIB) নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীতে পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসলেহ উদ্দীন আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন মোল্লাসহ সদস্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা।
এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবেদুর রহমান সিকদার, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মতিউল ইসলাম, এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শামসুল আরেফিন, প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ চৌধুরী এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন সরকার।
কমিটির সদস্যসচিব এবং বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদভী সভা পরিচালনা করেন।
এ ছাড়া বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (আইবিআরপিডি) পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট, শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, বোর্ডের চলমান কার্যক্রম এবং বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।